বুধবার,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মেলান্দহ – মাদারগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী শুভ”র কাপপিরিচ সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪০ জামালপুর-৩  মেলান্দহ – মাদারগঞ্জ  আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায়  বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র  সংসদ সদস্য প্রার্থী  মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ  মেলান্দহ উপজেলার ৯নং ঘোষেরপাড়ায় এক বিশাল গণমিছিল  অনুষ্ঠিত হয়েছে।
 ২৪ জানুয়ারি শনিবার  বিকাল ৩টায়  জামালপুরের মেলান্দহ উপজেলার ছবিলাপুর  এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ছবিলাপুর, নাগের পাড়া  বেলতৈল বাজার,গোদারবাজার,পাঠানসহ বেশ কয়টি প্রধাব প্রধান  সড়ক প্রদক্ষিণ করে  এসে প্রার্থীর নিজ বাড়িতে  এক সংক্ষিপ্ত পথসভায়   মিলিত হয়। মিছিলে দলমত নির্বিশেষে  বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
সন্ধ্যায় সংক্ষিপ্ত পথসভায়   বক্তব্যে কালে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ  বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি। মেলান্দহ – মাদারগঞ্জ  হবে শান্তি ও সম্প্রীতির জনপদ। দীর্ঘদিনের অন্যায়, অবিচার আর চাঁদাবাজির হাত থেকে এ অঞ্চলে নারী -পুরুষ বাঙালি ও বাঙ্গালি, মুসলিম- অমুসলিম  নির্বিশেষে সবাইকে রক্ষা করতে আমি সর্বশক্তি দিয়ে  মানুষের পাশে থেকেছি আমৃত্যু পাশে থাকতে চাই ।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না।”বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে তরুন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘কাপপিরিচ’ মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
শেখ ফরিদ

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র