ডিজিটাল সাংবাদিকতার জগতে যুক্ত হলো নতুন অনলাইন নিউজ পোর্টাল ‘দেশদেশান্তর’। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই নতুন গণমাধ্যমটি।
দেশদেশান্তর কর্তৃপক্ষ জানায়, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর, অনুসন্ধানী প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, প্রযুক্তি ও বিনোদনসহ নানা বিষয় নিরপেক্ষভাবে পাঠকের সামনে তুলে ধরাই এ পোর্টালের মূল লক্ষ্য। ভুয়া খবর ও গুজবের বিপরীতে যাচাইকৃত তথ্য উপস্থাপনে সর্বোচ্চ গুরুত্ব দেবে দেশদেশান্তর।
নতুন প্রজন্মের উদ্যমী ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে আধুনিক সাংবাদিকতার চর্চা নিশ্চিত করার কথা জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, দেশ ও মানুষের কথা সাহসের সঙ্গে তুলে ধরতে দেশদেশান্তর সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকবে।
দেশদেশান্তর কর্তৃপক্ষ জানায়, যেকোন সময় নিবন্ধন হবে নিবন্ধনটি আবেদিত আছে । ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত, নির্ভুল ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই দেশদেশান্তরের প্রধান অঙ্গীকার। সততা, মেধা ও পরিশ্রমে বিশ্বাসী যারা, দেশ ও মানুষের কথা তুলে ধরতে চায়—তাদের জন্য দেশদেশান্তর।




