সোমবার,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ী-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এ্যাড. নূরুল ইসলামের পক্ষে গোয়ালন্দে নির্বাচনী গণমিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মো. নূরুল ইসলামের পক্ষে গোয়ালন্দ উপজেলায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বাদ আছর হইতে গোয়ালন্দ পৌর শহরের শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গণমিছিলটি বের হয়। মিছিলটি গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পুনরায় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় ১০ দলীয় জোটের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ গণমিছিলে অংশগ্রহণ করেন।
গণমিছিল চলাকালে নেতাকর্মীরা ১০ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, আমরা জাতির শাসক হবো না, জনগণের সেবক হবো এই আদর্শকে সামনে রেখেই ১০ দলীয় জোট জনগণের কাছে ভোট প্রার্থনা করছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশবাসী সুষ্ঠু গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত এদেশের মানুষ। এবারের জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তাদের।
রাজবাড়ী-১ আসনের সর্বস্তরের ভোটারদের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী এ্যাড. মো. নূরুল ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত হলে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা নিরলসভাবে কাজ করবেন।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও ১০ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাড. মো. নূরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, রাজবাড়ী জেলা বায়তুলমাল সম্পাদক ফেরদৌসী রহমান, গোয়ালন্দ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু রায়হান, জামায়াতে ইসলামীর গোয়ালন্দ উপজেলা শাখার আমীর গোলাম আজম মীর মালত, গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জালাল উদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক এ্যাড. মো. মোশারফ হোসেনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
 মোঃ মজিবুর জুয়েল 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন