রাজশাহীতে জমজমাট নারী ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব শুরু, ফাইনালে রক্সি একাডেমি

দেশের নারী ফুটবল একাডেমিগুলোকে নিয়ে আয়োজিত প্রথম আলো-স্টার নিউজ ‘নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর রাজশাহী অঞ্চলের খেলা শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সকাল ১০টায় মুখোমুখি হয় বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ও জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমি। খেলায় রক্সি ফুটবল একাডেমি ৪-০ গোলে জয়লাভ করে রাজশাহী অঞ্চলের ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ১২টায় রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমি এবং চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমি একে অপরের মুখোমুখি হয়। এছাড়া বিকেল ৩টায় প্রথম ও দ্বিতীয় ম্যাচের বিজয়ী দুই দলের অংশগ্রহণে অঞ্চলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব বা ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, নাবিল গ্রুপের এগ্রি বিজনেসের সিওও আনিসুল্লাহ মাহবুব হাসান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ শাহিদুল আলম, মার্কেটিং প্রধান আকতারুজ্জামান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানি সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক এবং প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন