রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২

রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক সড়কদ্বীপে (আইল্যান্ড) উঠে উল্টে গিয়ে চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বালুবোঝাই ড্রাম ট্রাকটি সড়কদ্বীপের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা আহত চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার সময় ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ায় কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এতে মহাসড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ট্রাকের বালু সরিয়ে দেয়। পরে পুলিশের রেকার দিয়ে ট্রাকটি টেনে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, থানার কাছাকাছি বায়া মোড় মহাসড়কে ড্রাম ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Untitled

Title: FS Casino България – игри, бонуси, вход и каса