রাবিতে ডেঙ্গু প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রমবর্ধমান ডেঙ্গু ঝুঁকি মোকাবিলায় হল প্রাধ্যক্ষদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

সভায় রাবি ক্যাম্পাসে এবং বিশেষ করে আবাসিক হলসমূহে ডেঙ্গু প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে—মশা ও লার্ভানাশক ছিটানো, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা, হলের ভেতর ও সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য যথাযথভাবে ধ্বংস করা। এছাড়া সর্বাবস্থায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট সকলকে ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন