লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক আজ মঙ্গলবার দেশে ফিরেছেন।

লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে আজ মঙ্গলবার ভোর ৬টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩ নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়।

জানা গেছে, এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হন। পরে দীর্ঘ সময় লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতায় সর্বশেষ এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা

সিরাজগঞ্জ বাগবাটিতে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত-উত্তেজিত জনতা ভটভটি আটক, ইউপি সদস্যের মোটরসাইকেল ভাংচুর

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সংলগ্ন পাকা রাস্তায় ভটভটি