
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শশীভূষন মানবিক টিমের প্রধান সমন্বয়ক বিল্লাল মাস্টারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ আহমেদ রসুলপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদ রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান রোমানএবং রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ শরিফ। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র্যালি ও পথসভায় মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
শশীভূষন মানবিক টিমের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।





