শার্শার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক কামাল হোসেন পাঠানের মৃত্যু

যশোরের শার্শার ঐতিহ্যবাহী লক্ষণপুর স্কুল এন্ড কলেজ এর গণিত শিক্ষক কামাল হোসেন পাঠান (৫৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১১ অক্টোবর) দুপুর ২ টার দিকে তিনি নিজ বাড়িতে কণ্ঠনালী ক্যান্সার জনিত কারণে দীর্ঘদিন শয্যাশায়ী চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

তিনি ডিহি ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত রহমান পাঠান এর ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে সহ গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। গুণী মেধাবী, নম্র স্বভাবজাত এ শিক্ষকের অকাল করুন মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, স্কুলের সহকর্মী, ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব এবং এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েন।

এদিন আসর নামাজের পর বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষের অংশ গ্রহনে গ্রামের মসজিদ সম্মুখে মেহগনি বাগানে শোকাহত পরিবেশে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরদেহ সমাহিত করা হয়।

তিনি দীর্ঘ ২৫ বছরেরও অধিক সময়কাল লক্ষণপুর স্কুল এন্ড কলেজে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছিলেন। গত ৬ মাস আগে তার থাইরয়েড টিউমার ধরা পড়লে অপারেশন করা হয়। অপারেশনকৃত স্থানেই ক্যান্সারের জীবানু ধরা পড়াই তাকে ৩৬ টি কেমো থেরাপি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোরহানউদ্দিনে খোলা ও অস্বাস্থ্যকর ভাসমান খাবারের পসরা: চরম স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সাধারণ মানুষ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রধান বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং