টাঙ্গাইলের সখিপুরে বোয়ালী পূর্বপাড়া গ্রামের দুই যুবককে ইয়াবা ও মাদক সহ গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল রনী।সাজাপ্রাপ্তরা হলেন,
ইমন মিয়া (১৮) পিতা মৃত- শফিকুল ইসলাম- ৭দিনের জেল ও মোঃ শাকিল (২৮) পিতা মোঃ নজরল মিয়া কে-১৫ দিনের জেল দিয়ে হাজতে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। উভয়ের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার বোয়ালী গ্রামে।




