Edit Content
বৃহস্পতিবার,১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের বিশ্বনাথে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল প্রচার মিছিল ও পথসভা

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে বিশ্বনাথে বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দুপুর ১২টা থেকেই উপজেলার ৮টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলেজ রোডের সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হন। বিকেল ২টায় সেখান থেকে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, আগামী নির্বাচন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণের ভোটেই ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। তিনি ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী ও ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র