সেই বিচারপতি মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দফতর জানায়, ৩ এপ্রিল কুমিল্লায় এক অনুষ্ঠানে গিয়ে চিৎকার করতে থাকেন বিচারপতি আব্দুল মান্নান। এক পর্যায়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করতে গিয়ে তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত দেখে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং সেখান থেকে নিয়ে যান। সম্প্রতি সুপ্রিম কোর্টের পুনর্গঠিত বেঞ্চ ও কজলিস্টের তালিকায় তার নাম রাখা হয়নি।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না পেয়ে অপেক্ষায় স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সের বদলির নির্দেশ

 মাদারীপুরের কালকিনি উপজেলা  ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে আসেন

কাউখালীতে যানজট, ফুটপাত দখল, মাদক ও নদীভাঙন নিয়ে উদ্বেগ, সমস্যা সমাধানে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

পিরোজপুরের কাউখালী উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ ও নাগরিক সমস্যার সমাধানে