৭১ এর ভূমিকার জন্যই জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায়: রিজভী

৭১ এর দেশবিরোধী ভূমিকার জন্যই জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অগণতান্ত্রিক শক্তির সাথে মিলে কোনো অপচেষ্টা চালালে জনগন তা মেনে নেবে না।

রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা দক্ষিণ বিএনপির আয়োজিত লিফলেট বিতরন কর্মসূচিতে আজ শনিবার (২৪ অক্টোবর) তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধীদল চকলেটে প্রাপ্তির কথা বলে জনগনকেই বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ বিরোধী দল হিসেবে সরকারী সকল সুবিধাই তারা নিচ্ছেন। তাই মিথ্যাচার করে সত্যকে চাপা দেয়া সম্ভব না বলে জানান তিনি।

বিশ্ব খাদ্য সূচকে ভারত, পাকিস্থানের চেয়েও বাংলাদেশ এগিয়ে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সাথে চুক্তি করেই ক্ষমতায় আসে তাহলে বিরোধী দলের উচিৎ সেই চ্যুক্তিপত্র জনগনকে দেখানো। বরং আওয়ামী লীগের সাথে তাদের সম্পৃক্ততার প্রমান সবার কাছেই আছে।

রুহুল কবির রিজভী বলেন, ৭১ এর ভূমিকার জন্যই বর্তমানে জামায়াত আওয়ামী লীগের কাছাকাছি থাকতে চায়।অগণতান্ত্রিক শক্তির সাথে মিলে কোনো অপচেষ্টা চালালে জনগন তা মেনে নেবেনা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন রিজভী।

এসময় কর্মসূচী অনুযায়ী ডেংগু সচেতনতা বৃদ্ধিতে জনগনের মাঝে লিফলেট বিতরন করেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ‘ঈশাআতুদ্দীন’ টিম

আজ ২৪ অক্টোবর শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা

গাজীপুরের কাশিমপুরে কার্টুন কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি কার্টুন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে