মদনে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ রাখায় জরিমানা

মদন উপজেলার ধুবাওয়ালা  বাজারে অবৈধভাবে জ্বালানী তেল  মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা  জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার রাত অনুমানিক রাত ৯ টার দিকে ধুবাওয়ালা  বাজারে অবস্থিত ‘রিশাদ এন্ড বিয়ান স্টোরে -এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি শাওলিন নাহার।
অভিযানে দেখা যায়, মনোহারি দোকানের দুইটি ড্রামে ও আর একটি খোলা ড্রামে প্রায় ৪২০  লিটার ডিজেল  মজুত রেখে প্রকাশ্যে বেশি দামে বিক্রির   অভিযোগ রয়েছে।
অভিযুক্ত প্রতিষ্ঠান ‘রিশাদ এন্ড বিয়ান স্টোর ’-এর মালিক ইলিয়াছ আহম্মেদ  দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন বলে জানা যায়। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাওলীন নাহার  জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে উক্ত স্থানে অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।  এখানে প্রায় ৪২০ লিটার ডিজেল পাওয়া যায়। তাকে বলা হয়েছে
পরবর্তীতে লাইসেন্স,  কৃষি কার্ড করার,  ভাউচার রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন