মাগুরায় অসহায় ও দুস্থদের পাশে এমপি মনোয়ার হোসেন, ৪৩ জনকে ৪ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সহায়তার মধ্যে আর্থিক ও চিকিৎসা সহায়তাও রয়েছে।
চেক গ্রহণকারী চিন্ময় সাহা বলেন, “আমি অসহায় ও প্রতিবন্ধী। আমাকে খুঁজে বের করে ডেকে এনে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, অসহায় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উপকারভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপকারভোগীরা সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইতালির প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ, লিবিয়া মুরাদ মাফিয়া টর্চার সেলে নির্যাতন করে হত্যা

ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক যুবককে লিবিয়ায়