
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটের আক্কেলপুরে সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সমাবেশে সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল।
আয়োজকরা জানান, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। একই ধরনের কর্মসূচি নিয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকেও সাম্প্রতিক সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি আক্কেলপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।





