
টাঙ্গাইলের ১২টি উপজেলায় এক যুগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় সখিপুর উপজেলা আনসার ও ভিডিপি উদ্যোগে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন,রাশেদা পারভেজ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মোঃ উমায়ের জাহিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও হেনা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা, সখিপুর, টাঙ্গাইল। আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার,সখিপুর,টাঙ্গাইল ও ভাতাভুক্ত সদস্য-সদস্যাগণ।





