রুহিয়ায় ৯৫৩ পিস ইয়াবা ও হেরোইনসহ দুই নারী গ্রেফতার, পলাতক ১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত এক ব্যক্তি পালিয়ে গেছেন। ​মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাম বাবু রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কশালগাঁও (সেনপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলেন, কশালগাঁও সেনপাড়া গ্রামের লাভলী বেগম(২৩) এবং মুসিদা বেগম (৫৫)। পলাতক রয়েছেন মুসিদা বেগমের ছেলে মোকসেদুল ইসলাম (৩১)। ​পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কশালগাঁও গ্রামে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ঘরের সঙ্গে থাকা একটি বাঁশের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৯টি নীল রঙের জিপার ব্যাগ থেকে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পলিথিনে মোড়ানো ৮ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ​রুহিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৮(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৬/৮৭, তারিখ-১৩/১০/২০২৬ খ্রিঃ।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আনিসুর রহমান পান্নু আলোচনার শীর্ষে

ঝালকাঠি সদর উপজেলার দশটি ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে

সরকারকে অস্থিতিশীল করতে পতিত দোসরদের ষড়যন্ত্র চলছে চরভদ্রাসনে লকাই বিশ্বাসকে নতুন ঘরের চাবি, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের উপকরণ প্রদান অনুষ্ঠানে রুহুল কবির রিজভী

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিব্রত ও ঝামেলায় ফেলতে এবং দেশকে