
অকালেই না ফেরার দেশে চলে গেলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং পাশাপোল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ।
জানা গেছে, হাম ও জ্বরের উপসর্গ নিয়ে যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ অক্টোবর, শনিবার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।
আমিন





