নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারের ২২টি, সালাম এয়ারের সাতটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার পাঁচটি ফ্লাইট রয়েছে।

কাওছার মাহমুদ আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিলের ঘটনা অব্যাহত থাকতে পারে। এতে যাত্রীদের ভোগান্তিও বাড়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার