
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রসদী নিউ মডেল একাডেমিতে সমাজ কল্যাণ ঐক্যজোট ও তন্তর ইউনিয়নের উদ্যোগে এবং রক্তের বন্ধনে বিক্রমপুর-এর সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মেডিসিন পার্টনার হিসেবে সহযোগিতা করে ফেমাস জেনারেল হাসপাতাল, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
ক্যাম্পে উপস্থিত ছিলেন, রক্তের বন্ধনে বিক্রমপুরের সভাপতি এ আর শফিকুল ইসলাম অপু, সিনিয়র সভাপতি শামীম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সংগঠনের সদস্য ও এমবিবিএস চিকিৎসক ডা. মারিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন আলভী, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক জুবায়ের চৌধুরী, রক্তবিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত এবং আইটি ও মিডিয়া বিভাগের প্রধান ইব্রাহিম শেখ। এ ছাড়াও সংগঠনটির অঙ্গসংগঠনের সদস্যরাও উপস্থিত থেকে ক্যাম্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে তাদের।





