সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৫৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।