ফরিদপুরে সার ডিলারশীপ নিয়োগে আওয়ামী সম্পৃক্ততা, ডিসি বরাবর অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে সারের ডিলারশীপ নিয়োগে আওয়ামী সমপৃক্ততার অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন ঐ ইউনিয়নের একাধিক বিএনপি নেতা। আওয়ামী পন্থী একটি পরিবারে সরকারি ৫টি ডিলারশীপ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। নতুন ডিলারশীপ ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা মো. লিয়াকত হোসেনের স্ত্রী ফয়জুন নেছার মালিকানাধীন চঞ্চলা টেডার্স। ভাওয়াল ইউনিয়নে চঞ্চলা টেডার্সের নামে বিগত আওয়ামী সরকারের আমলে সাব ডিলারশীপ থাকলেও বর্তমানে  এই নামে দেওয়া হয়েছে সারের মূল ডিলারশীপ। বিএনপি সরকারের সময়ে এই লিয়াকত হোসেন সার বিতরণ করলে কেলেঙ্কারি হতে পারে বলে মনে করেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। আবার একই নামে একাধিক ডিলার থাকার কারনে ডিলারশীপের অসম বণ্টন হয়েছে বলে মনে করেন অনেকেই।

লিয়াকত হোসেনের ছোট ভাই আরেক আওয়ামী নেতা হেমায়েত হোসেনের মালিকানাধীন হেমায়েত ট্রেডার্স বর্তমানে মাঝারদিয়া ইউনিয়নের সারের ডিলারশীপ রয়েছে। হেমায়েত হোসেনের স্ত্রী রাশেদা বেগমের মালিকানাধীন মেসার্স ফারুকুজ্জামান ফকির মিয়া টেডার্স বর্তমানে ভাওয়াল ইউনিয়নের সারের ডিলারশীপ রয়েছে। ফারুকুজ্জামান ফকির মিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অবৈধ অর্থের মারপ্যাঁচে লিয়াকত হোসেনের পরিবারের রয়েছে সারের ৪টি ডিলারশীপ।

জানা যায়, বর্তমানে সারের ডিলার নিয়োগের প্রযোজ্য নিয়ম অনুযায়ী, একই পরিবারের একাধিক ব্যক্তির নামে ডিলারশিপ দেওয়ার সুযোগ নেই। ফলে একই পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ থাকা এবং নতুন করে চঞ্চলা ট্রেডার্সের অনুমোদন পাওয়ার বিষয়টি নিয়ে উপজেলা ব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এছাড়াও লিয়াকত হোসেনের ভাই হেমায়েত হোসেনের মালিকানাধীন হেমায়েত ট্রেডার্সের রয়েছে ৩ টি ইউনিয়নের টিসিবি ডিলারশীপ।

একই পরিবারে ৪ টি সারের ডিলারশীপের বিষয়ে লিয়াকত হোসেন বলেন, যে নামে ডিলার ছিলো সেইটা সারেন্ডার করা হয়েছে। তিনি আর ও বলেন  হিমায়েত হোসেনের নামে সার ও টিসিবির একাধিক  ডিলারশীপ আছে, হেমায়েত হোসেন তার আপন ছোট ভাই।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘আমরা প্রতি ইউনিয়নের জন্য ৩ জনের একটি তালিকা জেলা প্রশাসনের কাছে দিয়েছিলাম। জেলা প্রশাসন বাছাই করে চূড়ান্ত সুপারিশ করেছে। একই পরিবারে একাধিক ডিলারশিপ থাকার পরও কেউ যদি তথ্য গোপন করে আবেদন করে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন