মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা মদিনা তেলের পাম্প এলাকা থেকে এক অ*জ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা আজ সকালে তেলের পাম্পের সামনে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আ*ঘা*তের চিহ্ন রয়েছে যা দেখে স্থানীয়রা ধারণা করছেন কেউ তাকে মেরে এখানে ফেলে রেখে গিয়েছে।
যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা শিবচর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বর্তমানে মর দেহটি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।




