হরমুজ প্রণালিতে জাহাজে হামলা

বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার একথা জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)।

ইউকেএমটিও জানায়, একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে জাহাজে আগুন লেগে যায়।

সংযুক্ত আরব আমিরাতের খাওর ফাক্কান শহরের পূর্বে এ হামলার ঘটনা ঘটে।

ইউকেএমটিও একটি সামুদ্রিক সংস্থা যা বিশ্বজুড়ে জাহাজ থেকে বিপদ সংকেত গ্রহণের কেন্দ্র হিসেবে কাজ করে। এক বিবৃতিতে সকল জাহাজকে এই অঞ্চলের মধ্য দিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের ব্যস্ততম তেল পরিবহন পথ। এরফলে অনেক জাহাজ ও নাবিক আটকা পড়েছেন।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন