বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা জনাব শামিম আরা রিনি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং যথাযথ মর্যাদায় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন দল ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম ও দায়িত্ববোধে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন