
ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে শনিবার (২৫ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি

