
নোয়াগাঁওয়ে গভীর রাতে মাইক্রোবাস থামিয়ে লুটের অভিযোগ, পুলিশের বক্তব্যে ভিন্ন চিত্র
রাত তখন পৌনে দুইটা। সড়কে যানবাহন চলাচলও তুলনামূলক কম। সিলেটের উদ্দেশে ভালুকা থেকে যাওয়া একটি মাইক্রোবাস কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রিফ্লেক্টিভ ভেস্ট পরা তিন ব্যক্তি গাড়ি থামানোর সংকেত দেন। কাছেই পুলিশের একটি গাড়ি দেখতে পেয়ে চালক ও যাত্রীরা ওই ব্যক্তিদের পুলিশ সদস্য মনে করে গাড়ি থামান। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে

