
উখিয়ায় পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার, সীমান্তে ৩০ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজারের উখিয়া
কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, রিমান্ড শেষে এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্তসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে নিয়মিত মামলায়



