
ছেলের অপকর্মে অতিষ্ঠ পিতা: সতর্ক থাকার ও চোর পুত্র জিহাদকে ধরিয়ে দেওয়ার অনুরোধ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল শাহসুজাপুর এলাকায় এক অবাধ্য ও অপরাধপ্রবণ ছেলের অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছেন তার পরিবার। ছেলের একের পর এক অপরাধের দায় বাবা নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। একই সাথে এলাকাবাসীসহ চকরিয়ার সর্বস্তরের মানুষকে উক্ত ছেলের বিষয়ে সতর্ক থাকার এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য আকুল অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পিতা। অভিযুক্ত যুবকের


