রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের করাটিয়া এলাকার বাসিন্দা ফ্রান্স প্রবাসী মাসুম মোল্লার কাছ থেকে জমি কেনার ২৬ লাখ ৮০ হাজার টাকা প্রকাশ্যে ছিনতাই হয়েছে। গতকাল ১৮ অক্টোবর রোববার দুপুরের দিকে ঢাকা ব্যাংকের ভুলতা শাখা থেকে ১১লাখ টাকা ও ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫লাখ ৮০হাজার টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া

Read More »

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় গতকাল ১২অক্টোবর সোমবার ভোরে রাজন মিয়া(২৬) নামের এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রাজন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা

Read More »

রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২নম্বর সেক্টরের ১০৭নম্বর সড়কের নির্মাণাধীন ভবনের গৃহকর্মী রাবেয়া খাতুনের (৪০) হত্যা মামলার প্রধান আসামী সারোয়ার জাহান সাগরকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১১অক্টোবর রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নাচোল গ্রামের আব্দুর রহিমের ছেলে। গৃহকর্মী রাবেয়া খাতুনের বাড়ি

Read More »

রূপগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৭ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে মঠের ঘাট ও উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মঠের

Read More »

রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার কিশোরী ধষর্ণের অভিযোগে গত ২অক্টোবর শুক্রবার রাতে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার রেদোয়ানের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)। পুলিশ জানায়, মৈকুলী গ্রামের কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে গত ২অক্টোবর শুক্রবার

Read More »

রূপগঞ্জে ডাকাতির চেষ্টা অপহরণ, নাশকতা ও মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম শীতলক্ষা নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকাতির চেষ্টাকালে চার আসামীসহ অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় মোট ১২জন আসামীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার শীতলক্ষা নদীতে ট্রলারে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

Read More »

রূপগঞ্জে অস্ত্র-রামদাসহ কিশোর গ্যাং লিডার কুত্তা শ্রাবণসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর তিন সহযোগীকেও আটক করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন—সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। শ্রাবণের বয়স ২০ বছর। এসআরবি-১১ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারাবো এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে গ্রেপ্তারের

Read More »

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মিয়াবাড়ি-হাটাবো সড়কে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান। সভায় বক্তব্য রাখেন ভায়েলা-মিয়াবাড়ি বসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া

Read More »

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ তার বাবার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে একের পর এক কাজ বাগিয়ে নেয়া ও প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত করেছে দুদক। ২২সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নে পাউবো’র সেচ প্রকল্প পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। এসময় তারা তদন্ত করে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সত্যতা যাচাই করেন। এব্যাপারে দুদকের সহকারী

Read More »

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’—ইউএনও সাইফুল ইসলাম

ডেঙ্গুর ভয়াবহতা থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) এফএনএফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রূপগঞ্জ-কাঞ্চনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ কাজে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শুধু অভিযান চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত পরিচ্ছন্নতা, সচেতনতা এবং ব্যাপক জনসম্পৃক্ততা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবং অন্যদের সচেতন করলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তিনি আরও বলেন, ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’—এই প্রত্যয় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে তুলতে হবে ডেঙ্গুমুক্ত রূপগঞ্জ। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি  র‌্যালি  বের করা হয়।  র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Read More »