
কালীগঞ্জে কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামারশালা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুর কালীগঞ্জ উপজজেলার কামারশালাগুলোতে বেড়েছে ব্যস্ততা। পশু কোরবানির জন্য প্রয়োজনীয় দা, বঁটি, চাপাতি, ছুরি ও হাসুয়া তৈরিতে দিন-রাত কাজ করছেন কামাররা। কয়লার আগুনে লোহা পুড়িয়ে হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে বিভিন্ন সরঞ্জাম। এতে উপজেলার বাজারগুলোতে এখন শোনা যাচ্ছে ‘টুং টাং’ শব্দের ব্যস্ত সুর। উপজেলার ছোট-বড় প্রায় ১৫টি বাজার ও বিভিন্ন অলিগলিতে








