বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ক্ষতিগ্রস্ত ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন। আগুনে পাশে থাকা ৮টি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং

Read More »

শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর

বাগেরহাটের রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ এবং স্কুল ড্রপআউট (ঝরে পড়া) মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক অগ্রগতি পর্যালোচনা সভা ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এপি এবং রামপাল এডিপিসিও-এর যৌথ আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ

Read More »

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাগেরহাটের রামপালের রাজনগর এলাকায় ৩২১ জন শিক্ষার্থীর মাঝে নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রবিবার দুপুরে রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ

Read More »

রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী

দারিদ্রের দুষ্টচক্রে সব হারিয়েছেন, শেষ আশ্রয় এখন রেললাইন। জমিন তাদের বসতভিটা আর আকাশ তাদের মাথার উপর ছাদ। দুইটি সন্তান নিয়ে নির্মম নিয়তির সাথে চলছে তার যুদ্ধ। শেষ মেষ মাথার চুল বিক্রি করে ঘর ভাড়া মিটিয়েছেন এক নারী। বলছি বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেললইনের কাছে খোলা আকাশের নিচে বাস করা রেহানা খাতুনের জীবনের দারিদ্রের সাথে

Read More »

বাগেরহাটের চিতলমারীতে গাঁজাসহ দুই যুবক আটক

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতী বাজার এলাকায় বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন উপজেলার বারাশিয়া পশ্চিমপাড়া এলাকার মো. রানা শেখ (২৫) এবং কালশিরা এলাকার মো. হৃদয় খাঁ (১৯)। পুলিশ সূত্রে

Read More »

বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতরা হলেন, আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮০)। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর

Read More »

খুলনা রেঞ্জ ডিআইজির উদ্যোগে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময়

Read More »

প্রতিমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মোংলায় এক যুবক গ্রেপ্তার, সিল-স্ট্যাম্প উদ্ধার

বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট ৩ আসনের সাংসদ শেখ ফরিদুল ইসলামের নাম, স্বাক্ষর ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. কামরুজ্জামান টুকু (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে। পুলিশ জানায়,

Read More »

সুন্দরবনে দস্যুদের হাতে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার, অস্ত্র গোলাবারুদ জব্দ

সুন্দরবনে পৃথক ২ টি অভিযানে দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড । এসময় ডাকাতদের আস্তানা তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় । শুক্রবার (২২ মে) সকালে বাগেরহাটের মোংলায় বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এসব

Read More »

খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

খুলনা মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর দুজন মারাত্মক আহত হয়েছেন । নিহত ব্যাক্তি আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মটর সাইকেল ড্রাইভার ছিলেন । বুধবার সকাল সোয়া নয়টায় দিকে এই মার্মান্তিক দূর্ঘটনা ঘটে । কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ

Read More »