রামপালে পরিবেশ প্রতিমন্ত্রীর দিনভর নানা কর্মসূচি: ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ, আইন-শৃঙ্খলা সভা ও ক্যান্সার সেবার উদ্বোধন

বাগেরহাটের রামপালে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম (এমপি)। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে তিনি উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং স্থানীয় একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত পৃথক তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

দিনের শুরুতে সকাল ৯:০০ টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব সন্তোষ কুমার নাথ।

পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন নিশ্চিতকরণে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। রামপাল ইউএনও তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বেলা ১১:০০ টায় রামপালের ঝনঝনানিয়া এলাকায় অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির নতুন সংযোজন ‘ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী গ্রামীণ অঞ্চলে মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধ ও দ্রুত নির্ণয়ে এ ধরনের সময়োপযোগী উদ্যোগের তীব্র প্রশংসা করেন। একই সাথে তিনি স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং চিকিৎসাসেবা বঞ্চিত ১০০ জন দরিদ্র ও দুস্থ রোগীকে নিজ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম,বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ এস এম মাহবুব হক,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান,রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী,সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী,রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল সহ প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রামপালে পরিবেশ প্রতিমন্ত্রীর দিনভর নানা কর্মসূচি: ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ, আইন-শৃঙ্খলা সভা ও ক্যান্সার সেবার উদ্বোধন

বাগেরহাটের রামপালে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে

​মাগুরায় সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক বিতরণ: অজ্ঞাত কারণে দুই সাংবাদিকের চেক স্থগিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাগুরা জেলার আবেদনকারী সাংবাদিকদের মাঝে