দৌলতপুর বাজারে যৌথ অভিযান, ৩ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স হালনাগাদ না থাকায় তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ জেলা ঔষধ প্রশাসন ও দৌলতপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কনিকা ফার্মেসিকে ৫ হাজার টাকা, ফাইভ স্টার ফার্মেসিকে ৭ হাজার

Read More »

দৌলতপুরে ৯ হাজার ৮৫৩ প্রবীণ পাচ্ছেন বয়স্ক ভাতা আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, দৌলতপুরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লা থেকে

Read More »

দৌলতপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সফর প্রান্তিক খামারিদের মাঝে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ

মানিকগঞ্জসহ নদীবিধৌত চরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে দৌলতপুরে সুফলভোগী খামারিদের মাঝে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ৫০ টা পরিবারকে ১ (এক) টি করে

Read More »

সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন

Read More »

দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সারা দেশের ন্যায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৬ সালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৪ মার্চ ২০২৬ থেকে সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শুরু হয়েছে।

Read More »

দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/২৬ চক মিরপুর ইউনিয়ন ফাইনাল খেলায় ৪০ নং দৌলতপুর সঃপ্রাঃ বিঃ বিজয়ী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আওতায় চক মিরপুর ইউনিয়নের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে ইউনিয়নের মোট ১০টি বালক দল ও ১০টি বালিকা দল অংশগ্রহণ করে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় ঐতিহ্যবাহী দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উত্তীর্ণ চারটি দলের অংশগ্রহণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগে দৌলতপুর ৪০

Read More »

বেকারত্বমুক্ত ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে দোয়াপ্রাথী মাহমুদুল হাসান

আসন্ন ইউনিয়ন পরিষদকে সামনে রেখে ২ নং গোয়ালা ইউনিয়ন কে একটি বেকারত্ব মুক্ত ও আলোকিত, আধুনিক হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহমুদুল হাসান। তিনি চেয়ারম্যান পদে প্রাথী হিসেবে ইউনিয়ন বাসীর নিকট দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ইউনিয়ন এর তরুন প্রজন্মকে ও তরুন সমাজকে আওতায় এনে বেকারত্বের

Read More »