
ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে কেক কাটা ও আলোচনা সভা
দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাব ৩৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এবং বিভিন্ন








