নেত্রকোনার মদন উপজেলায় মাদক কারবারিকে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাত ১টা ৫০ মিনিটে মদন পৌরসভাস্থ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৪)। তিনি মদন দক্ষিণ পাড়া গ্রামের নুরল ইসলাম ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার গত, ২৭ জানুয়ারি ২০২৬ মদন পৌর সভার মৃত বীর মুক্তি যোদ্ধা আব্দুল খালেক ছেলে পুলিশ অফিসার আজাহারুল ইসলামের বাসায় ডাকাতি হয়,এ মামলায় তাঁর ছোট ভাই জাকু বাদী হয়ে মদন থানায় ডাকাতি মামলা করেন এতে আরিফুল ইসলামকে এজাহারে আসামি করা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই (নিঃ) সাকিবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনে একাধিক মামলা রয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান বলেন, তাকে ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছে। আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।




