মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

 জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সাফল্যমণ্ডিতভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা, নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদন, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণ এবং অবৈধ, অপরিকল্পিত ও ক্ষতিকর মৎস্য আহরণ বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের মূল উদ্দেশ্য কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং সাধারণ মানুষের মধ্যে মাছের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মাছের গুরুত্ব, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা। এ লক্ষ্য অর্জনে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবী, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মৎস্যচাষি প্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলায় র‌্যালি, আলোচনা সভা, মৎস্য প্রযুক্তি প্রদর্শনী, উদ্বুদ্ধকরণ কার্যক্রম, মৎস্যচাষিদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহারের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্তের দাবি

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের