আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় ঘোষণার পর দেশগুলোতে রাতেই ঈদ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।

সরকারি কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার ভিত্তিতে এসব দেশে রমজান মাস শেষ হয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মুসলিমরা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ পালিত, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে পাঁচবিবির দারুল ইসলাহ একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই-২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে