কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ড্রোন হামলা ইরানের

কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একটি ড্রোন তার দপ্তরে এবং আরেকটি কুর্দিস্তানের গোয়েন্দাপ্রধানের বাড়িতে আছড়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। গালফ নিউজের প্রতিবেদন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে কুর্দিস্তানকে বেশ কয়েকবার লক্ষ্যবস্তু করেছে ইরান। ইরানের আশঙ্কা ছিল, কুর্দিস্তান থেকে কুর্দি যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে ইরানে স্থল হামলা চালাতে পারে।

ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কুর্দিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থ রক্ষা করে।

সংবাদমাধ্যম আলবাওবার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও তাদের মিত্ররা কুর্দিস্তানে কয়েক হাজারবার ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল কুর্দিস্তানের রাজধানী ইরবিল। গত ১৭ জুলাই ইরবিলে চালানো একটি হামলায় ৯ জন নিহত হন।

সর্বশেষ হামলার পর কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তে জানা গেছে, তার ব্যক্তিগত কার্যালয় ও গোয়েন্দাপ্রধানের বাড়িতে ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে।

বারজানি বলেন, এই হামলা ‘ঝুঁকিপূর্ণ উত্তেজনা বৃদ্ধি’ এবং কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর ওপর হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি বলেছে, এই হামলা ইরাক ও ইরাকের কুর্দিস্তানের ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আমি কিডনি দেব, তবু বাবাকে ফিরিয়ে দিন- টাকার অভাবে থেমে আছে রফিকুলের কিডনি প্রতিস্থাপন বাবাকে বাঁচাতে ৮ বছরের সুমাইয়ার আকুতি

সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের বাহুকা উত্তরপাড়ার অটোচালক মো. রফিকুল ইসলামের