কোনো অন্যায়কে সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বললেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ টাঙ্গাইল আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, মাদককে কীভাবে সমাজ থেকে দূর করা যায় এসব বিষয়ে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে যুক্ত না হয়, সেজন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করা হচ্ছে।

কমিউনিটি পুলিশিংয়ে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। সবাই মিলে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে সকলের অবস্থান থাকবে-উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের সন্তানদের- কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও ক্রেস্ট প্রদান

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে  (০৩ অক্টোবর) শনিবার বেলা