চকরিয়ায় কৃষকের ফলন্ত বেগুনগাছ কেটে দেওয়ার অভিযোগ ধার করা টাকায় চাষাবাদ করে ক্ষতির মুখে ওসমান গনি, তদন্তের দাবি প্রতিবেশীদের

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী সেতুর দক্ষিণ পাশে স্টেশনপাড়া এলাকায় কৃষক ওসমান গনির ফলনধারণকারী বেগুনগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কে বা কারা শত্রুতামূলকভাবে তাঁর বেগুনগাছ কেটে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই কৃষক।

বুধবার (১৪ অক্টোবর) ক্ষতিগ্রস্ত জমি সরেজমিনে পরিদর্শনে গিয়ে বেগুনগাছ কেটে ফেলার বিষয়টি দেখা যায়। কৃষক ওসমান গনি জানান, ধারদেনা করে প্রায় এক বিঘা জমিতে বেগুন চাষ করেছেন তিনি। ফসল বিক্রি করে ঋণ পরিশোধ ও পরিবারের খরচ চালানোর আশা ছিল তাঁর। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা ফলনধারণকারী ৩ থেকে ৪টি বেগুনগাছ কেটে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। তবে এতে আর্থিক ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে জানাতে পারেননি এই কৃষক।

স্থানীয় প্রতিবেশী রায়হান বলেন, ওসমান গনি একজন ভালো ও শান্ত স্বভাবের মানুষ। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব হওয়ায় কৃষকের ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

কৃষকের ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ায় কৃষকের ফলন্ত বেগুনগাছ কেটে দেওয়ার অভিযোগ ধার করা টাকায় চাষাবাদ করে ক্ষতির মুখে ওসমান গনি, তদন্তের দাবি প্রতিবেশীদের

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী সেতুর দক্ষিণ পাশে

নাগেশ্বরীতে ফুটপাত দখল,চালা করে হোটেলের চুলা, সড়কে অটোরিকশার সারি বলদিটারী থেকে হেলিপোর্ট মোড়—ব্যস্ত সড়কে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের কার্যালয়ের অদূরেই ব্যস্ততম সড়কের দুই পাশের