ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পিরোজপুরে মাঠে ৫৪১ কর্মী

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমে জেলার সাতটি উপজেলায় ৪৯২ জন তথ্যসংগ্রহকারী ও ৪৯ জন সুপারভাইজারসহ মোট ৫৪১ জন কর্মী মাঠে কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে ১২০টি ট্যাব ব্যবহার করে নির্ধারিত ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আবদুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী।

সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে পিরোজপুর সদর উপজেলার টোনা, কাউখালীর সয়না-রঘুনাথপুর ইউনিয়ন,  নাজিরপুরের শেখমাটিয়া, জিয়ানগরের পাড়েরহাট, মঠবাড়িয়ার বড় মাছুয়া, ভান্ডারিয়ার ধাওয়া এবং নেছারাবাদ উপজেলার নির্ধারিত এলাকায় তথ্য সংগ্রহ করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিধি বাড়ানো হবে।

তথ্যসংগ্রহকারীরা প্রতিদিন ১০ থেকে ১৫টি পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সুপারভাইজাররা তাঁদের কাজ নিয়মিত তদারকি করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী পরিবার নির্বাচন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণের ক্ষেত্রে নির্ভুল তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ। এ জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ায় কৃষকের ফলন্ত বেগুনগাছ কেটে দেওয়ার অভিযোগ ধার করা টাকায় চাষাবাদ করে ক্ষতির মুখে ওসমান গনি, তদন্তের দাবি প্রতিবেশীদের

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী সেতুর দক্ষিণ পাশে

নাগেশ্বরীতে ফুটপাত দখল,চালা করে হোটেলের চুলা, সড়কে অটোরিকশার সারি বলদিটারী থেকে হেলিপোর্ট মোড়—ব্যস্ত সড়কে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের কার্যালয়ের অদূরেই ব্যস্ততম সড়কের দুই পাশের