
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমান দোকান ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই চলে এ অভিযান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান, চকরিয়া পৌর সচিব (ভারপ্রাপ্ত) ডা: লোকমান হাকিম সহ প্রশাসনের অর্ধশত কর্মকর্তা-কর্মচারী, আনসার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে সড়ক পরিবহন আইন, স্থানীয় সরকার(পৌরসভা) আইন, ভোক্তা অধিকার আইনে মোট ৫ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করেন,প্রায় ৩ শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন,আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও যানযট নিরসনে চলছে এই অভিযান,অভিযান কিছুদিন পর পর নিয়মিত চলবে, যাতে কেউ জনগণকে ভোগান্তিতে ফেলতে না পারে।চকরিয়া পৌর শহরের থনা রাস্তার মাথা থেকে শুরু করে পুরাতন এস আলম কাউন্টার পর্যন্ত মাঝখানের উভয় পাশের, হাসপাতাল রোড় কাঁচাবাজার রোড়,বায়তুশ শরফ রোড়,বাঁশঘাট রোড়সহ,বিভিন্ন অলিগলিতে অবৈধভাবে গড়ে উটা ভাসমান দোকান ও গাড়ি স্টেশন উচ্ছেদ করা হয়েছে ।




