নিজ বাড়ি থেকে গ্রে প্তা র পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা নাঈমুজ্জামান ভুঁইয়া (মুক্তা)কে তাঁর নিজ বাড়ি থেকে গ্রে প্তা র করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সকাল সোয়া ৬টার দিকে তাঁকে গ্রে প্তা র করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় নিখোঁজ রিকশাচালক আল আমিন (২১) হত্যা ও তাঁর মরদেহ গুমের অভিযোগে দায়ের করা মামলায় নাঈমুজ্জামানকে গ্রে প্তা র দেখানো হয়েছে।
গ্রে প্তা রে র পর মঙ্গলবার সকাল ৯টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল এবং আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম এবং নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
পুলিশের দাবি, নাঈমুজ্জামান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। পরে তাঁকে গ্রে প্তা র করে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি। তাঁর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন