রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি শাকিলুর, সম্পাদক মাজহারুল

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক ‘সাধারণ সভা-২০২৬। গতকাল মঙ্গলবার (০৬ অক্টোবর) রাজশাহীর ‘পিঁঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টার’-এর হলরুমে এই সভা ও নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি ভেঙে দিয়ে আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । নতুন এই কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান (শাকিল) সভাপতি এবং মোঃ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য প্রধান পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে হাফিজুর ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আদনান হোসেন এবং অর্থ সম্পাদক হিসেবে লাল মিয়া নির্বাচিত হয়েছেন । এছাড়া নবগঠিত এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম সারওয়ার স্বপন।
সাধারণ সভায় বক্তারা বিগত দিনের বিভিন্ন সমস্যা ও ডেকোরেটর শিল্পের নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন । প্রধান অতিথি ও উপস্থিত প্রবীণ সদস্যবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ডেকোরেটর শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং সমিতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির সকল সদস্যের স্বার্থ রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন