বিশ্ব শিক্ষক দিবসে চরভদ্রাসনে র‌্যালি ও আলোচনা সভা

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার ।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান,মোঃ ইয়াহিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চিকিৎসক ডা. আশিস কুমার সাহা ।
পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা  এটিও মিজানুর রহমান।
সভায় বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কায়ম হোসেন, সাহিদুর রহমান, বেলায়েত হোসেন, শিরিন সুলতানা , মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুচন্দ্র সরকার , লুৎফর রহমান, সামসুদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন,
বক্তারা বলেন, একটি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে।
পরিবর্তিত সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাদানে আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচন- আলোচনায় জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নজরুল ইসলাম শাহীন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দিতা করবেন