
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, ‘আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দিতে চক্রান্তে লিপ্ত। এজন্য তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব।’
তিনি বলেন, ‘অভাব-অনটনের মধ্যেই আমরা এই বাংলাদেশ পরিচালনা করছি। একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। একটি নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় কি না, সেটি আমাদের চ্যালেঞ্জের অংশ।’




