শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

মাগুরার শালিখা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হাসান চৌধুরী এবং শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাব শালিখার সাংবাদিকবৃন্দ।

​বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও শালিখা থানায় পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত দুই কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

​মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হাসান চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের গঠনমূলক কাজে নিয়ম অনুযায়ী সহযোগিতা করবে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা একান্ত প্রয়োজন।” তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

​অন্যদিকে, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, “পুলিশ সবসময় ন্যায়ের পক্ষে কাজ করবে। শালিখার অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় আমি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।” তিনি যেকোনো প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, সহ-সভাপতি তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমেশ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক আবু হুরাইয়া, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক সুবীর কুমার ঘোষ, ধর্মবিষয়ক সম্পাদক মহাব্বত আলী। এছাড়াও সদস্য লক্ষণ কুমার, মোঃ তারিকুল ইসলাম, মোঃ আক্কাস আলী, সেলিম রেজা, মেহেদী হাসান আলিপ, সুমন খান, মোঃ রাজু আহমেদ ও বিশ্বজিৎ বসুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় অনিবার্য: কট্টর ইসরায়েল-পন্থী রবার্ট ক্যাগ্যান

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিও-কনজারভেটিভ তাত্ত্বিক এবং কট্টর ইসরায়েল-পন্থী হিসেবে পরিচিত রবার্ট

গলাচিপায় মৎস্য চাল বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি, ঘুষ ও তালিকা জালিয়াতিতে বঞ্চিত প্রকৃত জেলেরা

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য চলে নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন ইউনিয়নে নানা