খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাজশাহী ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ সময় তিনি বলেন, “আপনারা জানেন, বেগম খালেদা জিয়া মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষকে একত্রিত করেছেন। তাঁর সততা সারাদেশের মানুষকে একত্র করছে এবং তাঁর এই পথচলা ইতিহাস তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। তারপরও তিনি দেশ ও মানুষের কথা ভেবেছেন, দেশকে ভালোবেসেছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অগ্রনী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল হক চাঁদ, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আলম টিয়া, তোরাব আলী পারভেজ, শফিকুল ইসলাম শ্যামল, বিএনপির সাবেক সহ-সম্পাদক শুকুর আলী, কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মরহুম বেগম খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান এবং তাঁদের ছেলে মরহুম আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রামপালে পরিবেশ প্রতিমন্ত্রীর দিনভর নানা কর্মসূচি: ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ, আইন-শৃঙ্খলা সভা ও ক্যান্সার সেবার উদ্বোধন

বাগেরহাটের রামপালে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে

​মাগুরায় সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক বিতরণ: অজ্ঞাত কারণে দুই সাংবাদিকের চেক স্থগিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাগুরা জেলার আবেদনকারী সাংবাদিকদের মাঝে